মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

মেয়েকে হাসপাতালে দেখে ফেরার পথে তেল ফুরিয়ে মোটরসাইকেল ঠেলতে ঠেলতেই মৃত্যু, পাইকগাছায় হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

খুলনার পাইকগাছায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় আইজুর রহমান জোয়াদ্দার (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন সিজার হওয়া অসুস্থ মেয়েকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তেল শেষ হয়ে গেলে সেটি ঠেলে হাঁটার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি প্রাণ হারান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাইকগাছা উপজেলার আলমতলা-কয়রা সড়কের শিববাড়ী ব্রিজের অপর প্রান্তে ফ্যান্টাসি গার্ডেন অ্যান্ড পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইজুর রহমান জোয়াদ্দার উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জোয়াদ্দারের ছেলে।

নিহতের বড় ভাই মো. সাঈদ আলী (৬৮) জানান, আইজুর রহমান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সিজার হওয়া মেয়েকে দেখতে গিয়েছিলেন। মেয়েকে দেখে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে তিনি সেটি ঠেলে হেঁটে বাড়ি ফিরছিলেন।

তিনি আরও জানান, ফ্যান্টাসি গার্ডেনের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি কিছুক্ষণ ঘটনাস্থলে ছিল। তবে লোকজন জড়ো হওয়ার আগেই চালক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয়রা আইজুর রহমানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রান্ত সরদার তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল ও চালককে শনাক্তে স্থানীয়দের সহায়তায় খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আলমতলা-কয়রা সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে, যা পথচারী ও ধীরগতির যানবাহনের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করছে। তারা ঘাতক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, সড়কে ট্রাফিক নজরদারি বৃদ্ধি এবং গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখে কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফেরার পথে একজন বাবার এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল—বেপরোয়া গতির কারণে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা অনিশ্চিত হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com