
খুলনার পাইকগাছা উপজেলায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কেজিএইসএফ মৌখালী ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। ক্যাম্পের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ।
পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মন্ডল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা একটি মহৎ উদ্যোগ। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা, আর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী করে।
উদ্বোধক ডা. আব্দুল মজিদ বলেন, প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা জরুরি। বিশেষ করে চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রধান শিক্ষক শ্যামল কুমার মন্ডল, আমিনুর রহমান সরদার, যুবদল নেতা হুরায়রা বাদশা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান শহীদ ও রুহিন সরদার।
ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে? এব্যাপারে অনেক সুন্দর একটি গঠনমূলক ও ভিন্ন স্টাইলে হেডলাইনটা হবে?