মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও অসহায় মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তার এ উদ্যোগকে স্থানীয়ভাবে মানবিক ও উন্নয়নমুখী পদক্ষেপ হিসেবে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন।

২০২৫-২৬ অর্থবছরের এডিপির (চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং ৫ জন অসহায় ব্যক্তিকে ভ্যান প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডা. জিএম আসাদুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, আবুল হাশেম ও শাহজামান বাদশা, অ্যাডভোকেট আব্দুস সালাম এবং মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, শিক্ষা ও কর্মসংস্থান মানুষের জীবনমান পরিবর্তনের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে সহায়তা করা এবং দুস্থ পরিবারের আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com