মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সাতক্ষীরার তালায় চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে এক অসুস্থ গৃহবধূকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে তালা থানা পুলিশের একটি দল পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে দেবব্রত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) এবং একই গ্রামের সত্যজিৎ হালদারের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অনুপম পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কপিলমুনির তালতলা কমিউনিটি ক্লিনিকে কর্মরত বলে জানা গেছে। অপরদিকে শিপ্রা বিশ্বাস মাহামুদকাঠি এলাকার একটি এনজিওতে চাকরি করেন বলে পুলিশ জানিয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি রাজুসহ অজ্ঞাত আরও দুইজনের পরিচয় শনাক্তের পর তদন্তের ধারাবাহিকতায় অনুপম ও শিপ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে খুলনার কয়রা উপজেলার ঘুগরোকাঠি গ্রামের ৪০ বছর বয়সী এক অসুস্থ গৃহবধূকে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরার তালায় নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, সেখানে এক নারীর সহযোগিতায় রাজু ও অজ্ঞাত এক যুবক ওই নারীকে চেতনানাশক মিশ্রিত খাবার খাওয়ানোর পর রাতে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন শুক্রবার (১৪ আগস্ট) ভুক্তভোগী নারী বাদী হয়ে তালা থানায় রাজুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com