মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

রাবিশ নয়, জনসেবার উপকরণ: পাইকগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসার জোয়ার

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল অহাব মাষ্টার জনস্বার্থে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

সম্প্রতি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ শেষে বিপুল পরিমাণ নির্মাণ বর্জ্য, ভাঙা ইটের টুকরা, সুরকি ও রাবিশ অবশিষ্ট ছিল। এদিকে টানা চার থেকে পাঁচ দিনের ভারী বর্ষণে পাইকগাছা মডেল মসজিদে নামাজ আদায়ের পথ এবং কোর্টের আইনজীবী সমিতির ভবনের সামনের সড়কে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কাদা ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ, মুসল্লি এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এ পরিস্থিতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল অহাব মাষ্টারের নজরে এলে তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পরে বিদ্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ের অব্যবহৃত নির্মাণ বর্জ্য সম্পূর্ণ বিনামূল্যে ওই সড়কে ফেলে রাস্তা চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।

স্থানীয়দের মতে, যে রাবিশ সাধারণত পরিত্যক্ত বর্জ্য হিসেবে পড়ে থাকে, সেটিকে জনস্বার্থে ব্যবহার করে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে মসজিদে যাতায়াতকারী মুসল্লি, আইনজীবী, বিচারপ্রার্থী এবং সাধারণ মানুষের চলাচল অনেকটাই সহজ হয়েছে।

এলাকাবাসী জানান, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং মানুষের দুর্ভোগ লাঘবে এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল অহাব মাষ্টারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এ উদ্যোগে সহযোগিতাকারী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের অভিমত, জনকল্যাণে এমন উদ্যোগ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com