মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পঠিত

দীর্ঘদিনের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষ করে অবসরে গেলেন ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস। রোববার (৪ জানুয়ারি) ছিল তার কর্মজীবনের শেষ কর্মদিবস।

এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুসকে দেওয়া হয় এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা। আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান শেষে বিদায়ী শিক্ষককে প্রাইভেট কারে করে রাজকীয় মর্যাদায় বিদায় জানানো হয়, যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

উল্লেখ্য, সেখ রুহুল কুদ্দুস ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে ফসিয়ার রহমান মহিলা কলেজে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮, ২০০২ থেকে ২০০৩ এবং ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সুনামের সঙ্গে একাধিক মেয়াদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, সুধাংশু কুমার মন্ডল, সহকারী অধ্যাপক জিএম মুনসুর আলী, গাজী নূর মোহাম্মদ, সহিদুল ইসলাম, আসাফুর রহমান, জিএম শফিকুল ইসলাম, হোসনেয়ারা খানম, তাপস কুমার মন্ডল, আব্দুল আলীম, সরদার আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান, ময়নুল ইসলাম, আবু সাবাহ গাজী, বিবেকানন্দ সরকার, আদিত্য কুমার মন্ডল, অরিন্দম কুমার নাথ, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

এছাড়াও প্রভাষক সাথী রাণী শিকদার, ঝর্ণা খাতুন, ইতি বৈরাগী, শাপলা খাতুন, রাবেয়া খানম, খান আব্দুস সেলিম, সাবেরা ফেরদৌসী, প্রশান্ত কুমার সরকার, তাপস সরকার, এসএম জাহাঙ্গীর আলম, মৃকঙ্কন মন্ডল, কুসুমকলি সরকার, মনজুরুল ইসলাম ও মীর আকবর আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেখ রুহুল কুদ্দুস একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অবদান শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com