মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার- ৭১বার্তা

জুলফিকার আমীন, পিরোজপুর:  
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত
মঠবাড়িয়ায় ভাগ্নী’কে (১৬) ধর্ষনের অভিযোগ পল্লী চিকিৎসক কথিত ডাক্তার নিজাম বিল্লাহ’র (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষণের ঘটনার ১০দিন পর ভুক্তভোগীর মা সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ এনে ছোট ভাইকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করে।
ওইদিন বিকেলেই পুলিশ পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকা থেকে নিজামের মালিকানাধীন খাজা ডেন্টাল কেয়ার ও লিমু মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ২৬ আগস্ট দুপুরে নিজাম বিল্লাহ ফোনে তার ভাগ্নীকে জরুরী কাজের কথা বলে চেম্বারে আসতে বলে। ভুক্তভোগী চেম্বারে এলে একাকীত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে ভুক্তভোগী বিষয়টি কাউকে না বললেও পরে তার মাকে জানায়। আপন মামার এহেন কর্মকান্ডে কয়েকদিন ধরে বিষ নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তার মা মেয়েকে নিয়ে সোমবার থানায় মামলা করেন।

ভুক্তভোগী মা জানান, আমার লম্পট ভাই আমার মেয়ের যে সর্বনাশ করেছে আমি এর সঠিক বিচার চাই। তিনি আরও বলেন, নিজামের দু’স্ত্রী থাকলেও সে নারী কেলেংকারীর সাথে জড়িত। তার ডাক্তারি চেম্বার থেকে মেয়েদের সন্মান নিয়ে ফিরে আসা কষ্টসাধ্য।

স্থানীয়রা জানান, বিগত দিনের একটি ঘটনায় ৪০ লাখ টাকা দিয়ে রফাদফা করেছে। তারা নিজাম বিল্লাহর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

মঠবাড়িয়া থানার (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মামলার কিছুক্ষণ পরেই অভিযুক্ত নিজাম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার নিজাম বিল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: মোস্তাফিজার বাবলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com