মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

পরীমণির ছেলের জন্মদিন পালন, খরচ ১৫ লাখ টাকা- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
১০ আগস্ট (বৃহস্পতিবার) ছিলো অভিনেত্রী পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পদ্ম’র প্রথম জন্মদিন। বিশেষ এই দিনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরেই অভিনেত্রীর বাড়িতে চলছিল উৎসব আয়োজন।
তবে এদিন রাত সাড়ে ৯টায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জন্মদিন উদযাপনের মূল আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়-স্বজনও। তবে ছেলের প্রথম জন্মদিনে বাবা শরীফুল রাজকে কোথাও দেখা যায়নি। সূত্র: সমকাল

এই জমকালো আয়োজনের খরচ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এত কষ্ট নিতে হতো না। রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করছি।’ সূত্র: চ্যানেল ২৪

তিনি আরো বলেন, ‘রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

জানা যায়, বুধবার রাতে পরীমণির বাসায় এসেছিলেন শরীফুল রাজ। কিন্তু সেসময় ছেলে রাজ্যের সাথে দেখা হলেও পরীমণির সাথে দেখা হয়নি তার। কারণ সেসময় পরী একটি রুমে দরজা বন্ধ করে বসেছিলেন। তবে ছেলের জন্মদিনে রাজের দেখা পাওয়া যাবে এমনটা ভেবেছিলেন অনেকেই। কিন্তু রাজ্যের জন্মদিনের পুরো আয়োজন একা হাতেই সামলেছেন পরী।  কোথাও দেখা যায়নি রাজকে। সূত্র: ঢাকা পোস্ট

উল্লেখ্য, গত ২০ মে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে তার ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকেই দুজন আলাদা থাকছেন। সম্পাদনা: শেখ মোস্তারি জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com