মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

“মানুষের দুঃসময়ের নির্ভরতার নাম এস এম এনামুল হক — ঈদুল আযহায় ঐক্য, সম্প্রীতি ও মানবতার বার্তা”

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫নং সোলাদানা ইউনিয়নবাসীসহ পাইকগাছা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক নির্বাচিত চেয়ারম্যান এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক।

তিনি বলেন,“পবিত্র ঈদুল আযহার আনন্দধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আগামীর দিনগুলো হোক পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি, শান্তি ও মানবিক মূল্যবোধে সুন্দর ও আনন্দময়।”

দীর্ঘদিন ধরে সোলাদানা ইউনিয়নসহ পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন এস এম এনামুল হক। দুর্যোগপূর্ণ পরিস্থিতি, বন্যা কিংবা অসহায় মানুষের সংকটময় মুহূর্তে তাকে সরাসরি মাঠে কাজ করতে দেখা যায় বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়নে তিনি ব্যক্তিগত উদ্যোগে শ্রম ও আর্থিক সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, দরিদ্র ও নিম্ন আয়ের অসংখ্য পরিবারের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের পড়ালেখার সহযোগিতা এবং সংকটাপন্ন মানুষের প্রয়োজন মেটাতে তিনি নানাভাবে কাজ করে চলেছেন।

এলাকাবাসীর মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে এস এম এনামুল হকের মূল চিন্তা-চেতনা সবসময় এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, মানবিক সহায়তা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখার কারণে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন,

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে— এটাই আমাদের প্রত্যাশা।”

সোলাদানা ইউনিয়নের বিভিন্ন পরিবারের সদস্যরা জানান, এস এম এনামুল হক একজন মানবিক ও ভালো মনের মানুষ। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং নিরলসভাবে সহযোগিতা করায় তিনি সাধারণ মানুষের কাছে প্রশংসিত।

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে তার এই শুভেচ্ছা বার্তা ও মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com