মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

পাইকগাছায় এসএম মসিয়ার রহমান মিলনের ঈদ সামগ্রী বিতরণ, অসহায় মানুষের পাশে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ৭ নং গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য ও পাইকগাছা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব এস.এম মসিয়ার রহমান মিলন।

আজ ২৬ মে, রোজ মঙ্গলবার সকাল ১১টায় তার নিজস্ব বাসভবনে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় এলাকার শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবার উপস্থিত থেকে ঈদ সামগ্রী গ্রহণ করেন।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা জেলা পরিষদের প্রশাসক, পাইকগাছা-কয়রার গণমানুষের নেতা এস.এম মনিরুল হাসান বাপ্পি’র দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে বিভিন্ন পরিবারের মাঝে সেমাই, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী নিতে আসা মোমেনা বেগম বলেন, “দুই ঈদেই মিলন মেম্বার আমাদের পাশে থাকেন। শুধু ঈদ সামগ্রী নয়, স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের ব্যাগ, পোশাক, অসুস্থ মানুষের সহায়তা, এমনকি অসহায় পরিবারের কন্যাদানেও সহযোগিতা করেন। আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুন।”

একই ধরনের অনুভূতি প্রকাশ করেন হাসিনা বেগম ও কাওসার জোয়ারদার। তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিপদে-আপদে, শীত কিংবা ঈদে—সব সময় মিলন মেম্বার মানুষের পাশে দাঁড়ান। অসহায় মানুষদের জন্য তিনি যেন আশীর্বাদ হয়ে এসেছেন।”

ঈদ সামগ্রী নিতে আসা ৮০ থেকে ৯০ বছর বয়সী বৃদ্ধ-বৃদ্ধা, নারী, যুবক ও শিশুদের অনেকেই জানান, প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে এস.এম মসিয়ার রহমান মিলন নিয়মিতভাবে এলাকার মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছেন। শুধু তাই নয় বিষয়টি নিয়ে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস.এম মসিয়ার রহমান মিলন বলেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই। বিগত সরকারের সময় রাজনৈতিক মামলার কারণে দীর্ঘ ১২ থেকে ১৩ বছর আমি নিজ জন্মভূমি থেকে দূরে ছিলাম। নানা নির্যাতন ও মামলা মোকদ্দমার মধ্য দিয়েও আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “কষ্ট ও পরিশ্রম করে মানুষের ভালোবাসা অর্জন করেছি। সেই ভালোবাসার টান থেকেই আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দুই ঈদে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, স্কুলব্যাগ বিতরণ, কন্যাদান ও অসুস্থ মানুষের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।”

তিনি বলেন, “আল্লাহ যতদিন সুস্থ রাখবেন, ততদিন এভাবেই মানুষের পাশে থাকতে চাই।” পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ৭ নং গদাইপুর ইউনিয়নসহ সমগ্র পাইকগাছাবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর মেম্বার ,মোঃ নুর আলী গোলদার , কামরুল ইসলামসহ একাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ । 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com