মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঈদে মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে পড়ল হাসপাতালে—পাইকগাছায় রোগীদের সঙ্গে শুভেচ্ছা, পরিবেশন করা হলো উন্নতমানের খাবার মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির প্রত্যয়: খুলনায় বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত: জেলা পরিষদের বরাদ্দে বদলে যাচ্ছে পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠান সুইচ গেটের পানিতে মিলল ৭০ বছরের বৃদ্ধের লাশ, পরিচয়হীন অবস্থায় বেওয়ারিশ দাফন ২৮ দিন পর সন্দেহভাজন গ্রেপ্তার—আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যা রহস্যের জট খুলবে কি? চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: পাইকগাছার কপিলমুনি থেকে নারীসহ গ্রেপ্তার ২ গণতন্ত্রের রাজনীতির উত্তরাধিকার স্মরণে পাইকগাছায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ‘`মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা’`পাইকগাছায় চক্ষু চিকিৎসায় মানবিকতার বার্তা স্বাবলম্বিতার পথে পাইকগাছা: শিক্ষার্থী ও দুস্থদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দিলেন এমপি আবুল কালাম আজাদ এক মাস পর পাইকগাছা থানায় পূর্ণকালীন ওসি, আইন-শৃঙ্খলায় নতুন গতির প্রত্যাশা

“প্রযুক্তিনির্ভর কৃষির পথে পাইকগাছা: পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে কৃষি উন্নয়নের নতুন বার্তা” 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

খুলনার পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সার্বিক কৃষি উন্নয়ন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে উপস্থাপনা করেন খুলনা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক তোহিদ উদ্দিন ভূঁইয়া। তিনি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা কৃষির উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে কৃষকদের আরও প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধির দাবি জানান।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও কৃষি উন্নয়নবিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com