শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

একমাত্র বিএনপি পারে দেশের অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল ও উন্নয়ন করতে‌ –  বিএনপি’র আহ্বায়ক মন্টু

নিজস্ব ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রদেয় ৩১ দফা বাস্তবায়ন করতে  সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। একটি অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করতে বিএনপির বিকল্প নেই। বিএনপি একমাত্র দল দেশ, মাটি ও মানুষের কথা বলে। দেশ ও জনগনের স্বার্থে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দিক-নির্দেশনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থায় আগামীর বাংলাদেশ হবে গৌরবময় ও দুর্নীতিমুক্ত।

শনিবার  বিকেলে খুলনার দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খান আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য মল্লিক আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী ও নাসির শেখ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, মোজাম্মেল শরীফ, ইকবাল শরীফ, মোল্লা নাজমুল ইসলাম, মোল্লা মনিরুজ্জামান, বিল্লাল মোল্লা, জাকির গাজী, কুদরতে এ এলাহী স্পিকার, ফারুক খন্দকার, মামুন রেজা অপু, মিঠু মোল্লা, আব্দুল কাদের জনি, মোঃ টুটুল, মনিরুল গাজী ও হিমেল গাজী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com