শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

বিএনপি ক্ষমতায় আসলে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে : মনিরুজ্জামান মন্টু

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী মনিরুজ্জামান মন্টু বলেছেন, “বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই নারীদের মর্যাদা, সুরক্ষা ও উন্নয়নে কাজ করেছে।”

তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সফলতা আসতে পারে না। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকা ছিল বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

বৃহস্পতিবার বিকেলে খুলনার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জাতীয়তাবাদী পৌরসভা মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুজ্জামান মন্টু আরো বলেন, “নির্বাচন নিয়ে একটি মহল নানা ষড়যন্ত্র করছে। তারা একদিকে ‘পিআর’ (Proportional Representation) ব্যবস্থার কথা বলছে, অন্যদিকে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহজ-সরল মা–বোনদের বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে নারী সমাজকে অভ্যুত্থানের মতো সাহসী ভূমিকা রাখতে হবে।”

তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নামে ফ্যামিলি ও কৃষি কার্ড চালু করা, নারীদের কর্মসংস্থান, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় পৌরসভা মহিলা দলের আহ্বায়ক এডভোকেট রাশনা শারমিন আঁখির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট তাসলিমা খাতুন ছন্দা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক লক্ষী রাণী গোলদার, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল ও শেখ রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা দলের নেত্রী বাসন্তী মণ্ডল ও সুলতানা রহমান হেনা।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা আতাউর রহমান, মনিরুল ইসলাম মন্টু, পৌরসভা মহিলা দলের নেত্রী সুলতানা লাবনী, কৃষ্ণা ব্যানার্জি, আলিজা খাতুন, সাবরিনা আক্তার, রেহানা পারভীন, শাহিদা ইসলাম, নাজমিন নাহার, রেহানা ইসলাম ও শাহিদা বেগম।

এ সময় তিনি বৈষম্যহীন ও তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com