শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনী ইউনিয়নের নাবা গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনায় বড় ভাই বীরেন্দ্র নাথ বৈরাগী (৭৫) গুরুতর আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাবা গ্রামের মৃত মাদার বৈরাগীর দুই ছেলে—বড় ভাই বীরেন্দ্র নাথ বৈরাগী ও ছোট ভাই কিরণ বৈরাগীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সেই বিরোধের জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বেড়ে গিয়ে তা ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর সজোরে ধাক্কায় বীরেন্দ্র নাথ মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কপিলমুনী ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কপিলমুনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় স্বজনরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com