শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক ূ
  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নবনিযুক্ত জেলা প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার মান সম্পর্কে সরাসরি মতামত নেন। একইসাথে হাসপাতালের সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না। উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে মনিরুল হাসান বাপ্পী বলেন, “মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যখাতের উন্নয়নই একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম প্রধান উপাদান।”
স্থানীয়দের মতে, এ ধরনের পরিদর্শন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আরও বাড়াবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com