
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে গণসংযোগ, মতবিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি চাঁদখালী বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং জনসাধারণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ শেষে চাঁদখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রফিকুল ইসলাম রফিক বলেন,
> “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ২৫ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছি। ছাত্রজীবন থেকেই দলকে শক্তিশালী করতে কাজ করেছি। গত ১৭ বছর ধরে ঢাকা থেকে পাইকগাছা-কয়রার মাঠে হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। প্রাকৃতিক দুর্যোগসহ এলাকার সুখ-দুঃখে সবসময় জনগণের পাশে থেকেছি।”
তিনি আরও বলেন,> “নির্বাচন ঘনিয়ে এলেই কিছু অরাজনৈতিক ব্যক্তি মাঠে নামে—যারা দুঃসময়ে দলের পাশে থাকে না। জনগণকে এসব সুযোগসন্ধানী ব্যক্তিদের থেকে সতর্ক থাকতে হবে। যারা দুঃসময়ে মাঠে ছিল, তাদের পাশে থেকে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে, যাতে তারেক রহমানের হাত আরও শক্তিশালী হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুল হুদা মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, এডভোকেট জাহিদ আল কাদীর, পিয়ারুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুর রহিম, আক্তার হোসেন সরদার, ফারুক হোসেন, তেজেন মন্ডল, শেখ ইদ্রিস, এসএম শাহাবুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও মিঠুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।