শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা পৌরসভায় বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত
Oplus_131072

পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের মাঝে বিএনপির সদস্য ফরম বিতরণের মাধ্যমে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,  জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও মোস্তফা মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা এসএম মোহর আলী। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এর আগে সকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন   জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল। বক্তব্য রাখেন  জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ডাবলু,  শেখ ইমাদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, শেখ আবু তায়েব, এডভোকেট একরামুল হক বিশ্বাস ও সরদার ফারুক আহমেদ।সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়  জেলা বিএনপির নেতৃবৃন্দ দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং নেতারা হেয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট পরিহার করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এছাড়া আওয়ামী লীগের পদ পদবিধারী, যাদের দ্বারা বিএনপি ক্ষতিগ্রস্ত কিংবা নেতাকর্মীরা নির্যাতিত এবং সামাজিক ভাবে বিতর্কিত ব্যক্তিদের মাঝে বিএনপির সদস্য ফরম বিতরণ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন জেলা নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com