শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

বিশ্বনেতারা দিল্লিতে, আজ শুরু হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ বার পঠিত
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রগতি ময়দানের ‘স্টেট অব দ্য আর্ট’ ভারতমণ্ডপম কনভেনশন সেন্টারে বসছে জি-২০ শীর্ষ সম্মেলনের এবারের আসর। এ উপলক্ষে দিল্লিকে যানজটমুক্ত রাখতে ৮, ৯ এবং ১০ সেপ্টেম্বর ৩ দিন ছুটি দেওয়া হয়েছে সব স্কুল-কলেজ-অফিস। নিউজ ১৮

সম্মেলনে অর্থনীতি, পরিবেশ, পরিকাঠামো, উন্নয়ন ইত্যাদি নিয়ে জি-২০ভুক্ত সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে।

সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ জোটের শীর্ষনেতারা সম্মেলনে অংশ নিচ্ছেন।

কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান চত্বর। সরকারি অতিথিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখন দিল্লির আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন।

বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে অবস্থান নিয়েছেন স্নাইপাররা। হেলিকপ্টার থেকে দিল্লির বিভিন্ন অলিগলিতে নজর রাখছেন সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডোরা। জি-২০ সম্মেলনে যোগ দেওয়া বিদেশি প্রতিনিধিদের থাকার জন্য যে বিলাসবহুল হোটেলে ব্যবস্থা করা হয়েছে, সেগুলোর চারদিকে কড়া নজর রাখেছেন গোয়েন্দারা।
রাষ্ট্রনেতা এবং বিদেশি প্রতিনিধিদের থাকার জন্য দিল্লি ও গুরুগ্রামের বিভিন্ন হোটেলে প্রায় সাড়ে তিন হাজার কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। রাষ্ট্রপ্রধানরা দিল্লির হোটেলগুলোতে থাকছেন।
জি-২০ দেশগুলোর পাশাপাশি অন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদেরকেও অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিতে। এর মধ্যে রয়েছে-বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের রাষ্ট্রনেতাদেরও বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের আপ্যায়নের ব্যবস্থা থাকছে আইটিসি মৌর্য শেরাটনে। বাইডেন এবং তার প্রতিনিধিদলের জন্য হোটেলের প্রায় ৪০০টি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে। বাইডেন থাকবেন ১৪ তলায়। ১৪ তলা থেকে নিচে আসার জন্য থাকবে বিশেষ লিফটের ব্যবস্থা।

দিল্লির তাজ প্যালেস ভাড়া নেওয়া হয়েছিলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য। তবে জিনপিং শীর্ষ সম্মেলনে না আসায় চীনের প্রতিনিধি হিসাবে সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী লি কিয়াং, তিনিই থাকবেন সেই বিলাসবহুল হোটেলে।

দিল্লির কনট প্লেসের শাংরি-লা হোটেলে থাকছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনাক। জার্মানির চ্যান্সেলর ওলাফসহ সে দেশের বাকি প্রতিনিধিদলেরও ওই হোটেলেই থাকার কথা রয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের থাকার কথা বিলাসবহুল ক্লারিজেস হোটেলে। ইম্পেরিয়াল হোটেলে থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ।

জি-২০ সম্মেলনে পুতিন যোগ দিতে আসবেন না বলে আগেই জানিয়েছে ক্রেমলিন। পুতিন জানিয়েছেন তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে ল্যাভরভও ওবেরয় হোটেলে থাকবেন।

জি ২০ সম্মেলনের জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লিকে। শেখ মোস্তারি জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com