শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত- ৭১বার্তা

ওয়াসিম কামাল, লিবিয়া প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

 

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের জেরে বরখাস্ত হয়েছেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ। গত রোববার (২৭ আগস্ট) তাকে বরখাস্ত করা হয়।

ইসরাইলকে এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি লিবিয়া। ফলে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় তার বৈঠককে কেন্দ্র করে লিবিয়াজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

ওই বৈঠককে দুই দেশের সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক প্রথম ধাপ বলে বর্ণনা করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। ইসরাইল তেলসমৃদ্ধ লিবিয়ার মতো আরও কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন।

দুই জনের আলোচনার খবর প্রকাশ হওয়ার পর মাঙ্গুশকে বরখাস্ত করে কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন লিবীয় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দ্বইবা।

এ ঘটনায় ইসরাইলি মন্ত্রী কোহেন বলেছেন, গত সপ্তাহে রোমে শীর্ষ সম্মেলনের ফাঁকে মাঙ্গুশের সঙ্গে দেখা করেছিলেন তিনি। দুই দেশের সম্পর্কের একটা বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, কৃষি, মানবিক সমস্যা, পানির ব্যবস্থাপনা এবং কবরস্থান সংস্কারসহ লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তারা দুই জন।
এ ঘটনায় লিবিয়ার তিনটি প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্ট কাউন্সিল বলছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাটা পুরোপুরি বেআইনি; যা ত্রিপোলির নীতির সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তীব্র সমালোচনায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
বৈঠকের খবর ছড়িয়ে পড়ায় রাজধানী ত্রিপোলি ও অন্যান্য কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। রাস্তা অবরোধ, টায়ার পোড়ানো এবং ফিলিস্তিনি পতাকা উচিয়ে সমর্থন জানান আন্দোলনকারীরা।সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com