শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

আগামী নির্বাচনকে ঘিরে ক্ষমতাশীন নেতাদের মুখ শুকেছে, বললেন ফকরুল- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩২ বার পঠিত
আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশিদের চাপের মুখে ভয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের মুখ শুকিয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দলের নেতারা এখন ভয়ে নানা আবল-তাবল বকছেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর দয়াগঞ্জে ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে পৃথক দুটি গণমিছিল করছে বিএনপি।

সরকারি দলের নেতাদের দিকে ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘আজকে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছেন। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করে শেষ করা হয়েছে। ভয়ে তাদের মুখ শুকিয়ে গেছে। এখন আর টেলিভিশনে চকচকে মুখ দেখা যায় না। চকচকে কাপড় পরে সামনে আসে না।’

ফখরুল বলেন, ‘আমেরিকার ভিসানীতির ভয়ে তারা অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। এখন ভারত মহাসাগর আর আরব সাগর বলে লাভ নাই। কোনো দিকেই পালানোর পথ নাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ র‌্যাব হায়েনার মতো হমলা করছে। গ্রেফতার করেছে। আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন, তাদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনার সময় শেষ। এখন তিনি কীভাবে বিদায় নেবেন সেটা তাকে ভাবতে হবে। তাকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম বলেন, ‘গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না। শেখ হাসিনার আর বেল নাই। ভুয়া কাদের মন্ত্রণালয় চালাতে পারে না। আমরা মারামারি চাই না। কিন্তু আওয়ামী লীগ মারামারি করতে চাইলে ছেড়ে দেওয়া হবে না। আপনারা তারেক রহমানকে মারতে চান। বিএনপি নেতাকর্মীরা বেঁচে থাকতে তারেক রহমানের একটা চুলও ছিঁড়তে পারবেন না।’

সালাম বলেন, ‘আপনারা খালেদা জিয়াকে জেলে বন্দী করেছেন। তাকে কী খাইয়েছেন? ধরা পড়ার ভয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেন না। এখন চারদিকে একটাই দাবি উঠেছে, শেখ হাসিনা কবে যাবি।’ খবর – ঢাকা মেইল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com