শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

লিবিয়াতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত 

ওয়াসিম কামাল, লিবিয়া প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

বাংলাদেশ দূতাবাস, লিবিয়াতে “সংগ্রামে-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩-তম জন্মবার্ষিকী পালন করা হয়। দিবসটি পালনের শুরুতে লিবিয়ায় নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে মান্যবর রাষ্ট্রদূতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গমাতার জীবন সংগ্রামের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নাগরিক উপস্থিত ছিলেন।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর সমাপনী বক্তৃতায় বলেন বঙ্গমাতা বুদ্ধিমত্তা, ধৈৰ্য্য ও অসীম সাহস নিয়ে আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে থেকে একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর হিসেবে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন।

তিনি বলেন বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা যেমন ছিলেন প্রেরণা ও আলোকবর্তিতা, তেমনি আমাদের স্বাধীনতা ও দেশের মানুষের জন্যও তার অবদান ছিল অনন্য ও অবিস্মরণীয়। ফলে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর মতো বঙ্গমাতার নামও চিরস্মরণীয় থাকবে। মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত সকলকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গমাতার রেখে যাওয়া নীতি ও আদর্শকে অনুপ্রেরণার উৎস হিসেবে গ্রহণ করার অনুরোধ জানান।

পরিশেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com