শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

উত্তরাঞ্চলে সোঁনালী আঁশের ফলন ভালো, দাম কম- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত
উত্তরাঞ্চলের কৃষকরা পাট চাষাবাদ করে পড়েছেন বিপাকে। ফলন ভালো হলেও দামে খুশি  নেই পাট চাষিরা। মৌসুমের প্রথম দিকে পাটের দাম ভালো পেলেও এখন হাট-বাজারে পাটের দাম কমেছে। এজন্য পাটের ন্যায্য দাম নিয়ে হতাশায় ভুগছে চাষিরা। বর্তমানে প্রতি মণ পাট ১হাজার ৮শ’ থেকে ২হাজার টাকায় বিক্রি হচ্ছে। লাভের পরিবর্তে উৎপাদন খরচ নিয়ে দু:শ্চিন্তায় আরয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ হাট, কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর হাট, চিলমারীর হাট,দিনাজপুরের চিরির বন্দর উপজেলার কারেন্টের হাট সহ আরও অনেক হাটে নিয়মিত বসছে পাটের বাজার। সপ্তাহে দু’দিন বসে এ হাট। দুর দূরান্ত থেকে নৌকা, সাইকেল,ঘোড়ার গাড়ি করে পাট বিক্রি করতে এসেছে চাষিরা। তবে, হাটে এসে পাটের দাম শুনে মন খারাপ পাট বিক্রেতাদের। গত হাটের চেয়ে পাটের দাম প্রতি মণে কমেছে ৩শ থেকে ৪শ টাকা। পরিবহন খরচ আর আবাদের খরচ মিলিয়ে তাদের লাভের অঙ্ক প্রায় শূন্যের কোটায়।
সুন্দগঞ্জের হরিপুর ইউপির চর চরিতাবাড়ি গ্রামের শরফ উদ্দিন শেখ বলেন, এক বিঘা জমিতে পাট আবাদ করে সার পানি, কীটনাশক, আঁশ ছড়ানো মজুরি খরচসহ প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রতি বিঘা জমিতে (৬৩ শতাংশে বিঘা) পাট পাই ১৮ মণ। মোট খরচ হিসেবে আমাদের কোনও লাভই থাকে না। আরেক কৃষক তমিজুর শেখ বলেন, গত দুবছর ধরে পাটের দাম ভালো পা”িছ না। বৃষ্টি নাই, খরায় পাট গাছের জমিতে বাড়তি পানি দিতে হয়। তাই খরচও বেশি হচ্ছে। সে তুলনায় লাভ নাই। মীরগঞ্জ হাটের পাট ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, আমি গ্রামঘুরে ১হাজার ৮শ টাকা মণে পাটগুলো কিনছিলাম। আজকে সেই কেনা দামেই বিক্রি করতে হলো। পরিবহন খরচ, কুলি খরচ, হাটের খাজনা হিসাব করলে লাভ থাকছে না। কুড়িগ্রাম জেলা মুখ্য পাট পরিদর্শকের কার্যালয়ের পাট পরিদর্শক এটিএম খায়রুল হক বলেন, গত দুই সপ্তাহ আগে পাটের দাম ভালো ছিল। এখন পাটের দাম কমছে।সম্পাদনায় – শেখ মোস্তারি জান্নাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com