শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় বাবুর্চি ফেরদৌসের ইন্তেকাল: শোকের ছায়া

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

পাইকগাছা উপজেলার পরিচিত মুখ, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে সবার সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থাকা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস হোসেন (সবার পরিচিত ‘ফেরদৌস বাবুর্চি’) আজ বিকাল ৫:৩০ মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সব বয়সী মানুষের কাছে প্রিয় এই মানুষটি ছিলেন সদালাপী, পরিশ্রমী এবং সহযোগিতামনস্ক। তিনি শুধু একজন পেশাদার বাবুর্চি নন, ছিলেন একজন সেবাপ্রাণ মানুষ, যিনি বিনা স্বার্থে বহু অনুষ্ঠানে সহযোগিতা করেছেন।

ফেরদৌস হোসেনের মৃত্যুতে এলাকাবাসী, বিভিন্ন সংগঠন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com