শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

“শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তায় সর্বত্র আমরা” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৪ বার পঠিত

 

“শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এ প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পাইকগাছা, খুলনার আয়োজনে টিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কার্যক্রমের অংশ হিসেবে পাইকগাছা পৌরসভার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন আনসার প্রশিক্ষক কৃষ্ণচন্দ্র দত্ত।

প্রধান অতিথি ইউএনও মাহেরা নাজনীন তাঁর বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা ও দায়িত্ববোধ আরও জোরদার হবে।”

অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের মৌলিক প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত উন্নয়নের পথই প্রশস্ত করে না, বরং সমাজের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নেও কার্যকর ভূমিকা রাখে।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে পৌরসভার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করছেন এবং প্রশিক্ষণ চলবে নির্ধারিত সময় পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com