শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

কয়রায় পারিবারিক অভিমানে কিশোরীর আত্মহত্যা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৭ বার পঠিত

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মেদের চর গ্রামে পারিবারিক অভিমানে বৃষ্টি মন্ডল (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ির গোলাঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত বৃষ্টি মন্ডল দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মেদের চর গ্রামের বাসিন্দা বাবু মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে বৃষ্টি আত্মহননের পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিলেন। পরে গোলাঘরে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com