শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমানের শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা স্বীকৃতি, এবং ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে উচ্চতর গ্রেড প্রাপ্তির দাবিসহ ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তুষার সরকার, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাজু। এ সময় উপজেলা পর্যায়ের সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা একযোগে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই কর্মীদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com