শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার ও ঘের ব্যবসায়ীর প্রেস ব্রিফিং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত
Oplus_0

 

পাইকগাছায় মানববন্ধনের নামে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার এবং ঘের ব্যবসায়ীর কাল্পনিক প্রেস ব্রিফিং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল। সংবাদ সম্মেলনে তুষার কান্তি মন্ডল বলেন লতা ইউনিয়নের নড়া-১ বদ্ধ নদীটি দীর্ঘ ২৪ বছর যাবৎ উম্মুক্ত। যা জনসাধারণের ব্যবহার ও জলাবদ্ধতা নিরসনে ব্যবহার হওয়ার কথা। অথচ লতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী দোসর প্রকাশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে বিগত ১৭ বছর জোর করে অন্যায় ভাবে হারীর চাঁদা আদায় করা হচ্ছে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর নদীটি অবৈধভাবে দখলে রেখে ১ জন গডফাদার ও ২ জন সন্ত্রাসী চাঁদা নিচ্ছে। বিএনপির সাথে এদের কোন সংযোগ নাই। এরা আওয়ামী দোসর হিসেবে পরিচিত। নদী কে কেন্দ্র করে সম্প্রতি লতার রেখামারী এবং কাঠামারী বাজারে মানববন্ধনের নামে বিএনপি নেতাদের জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তুষার কান্তি মন্ডল আরো বলেন গত ৯ মে প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমানের বড় ছেলে ঘের ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও তার সহধর্মিণী নিজ বাসভবনে প্রেস ব্রিফিং এবং থানায় জিডি করেছে। তিনি বলেন সবুজ কে দিয়ে বিএনপি নেতাদের জড়িয়ে প্রেস ব্রিফিং করতে বাধ্য করা হয়েছে। থানায় করা জিডি’র সঠিক তদন্ত করলে প্রকৃত সত্য ঘটনা বেরিয়ে আসবে। সাংবাদিকদের ডেকে নিয়ে মিথ্যা বর্ণনায় প্রেস ব্রিফিং এ বাধ্য করা ব্যক্তির নাম প্রকাশ করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন লতা পুতলাখালীর ৬৮ বিঘা জমির মালিক জৈনক একজন সাবেক মন্ত্রী এমপি। ডিড ছাড়াই এই জমি জেলা ডিএসবি’র তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বনদস্যু রাজু বাহিনীর গডফাদার জবর দখল করে লীজ ঘের করছে। তার হাত থেকে রক্ষা পায়নি সাবেক এমপি মুক্তিযোদ্ধা সম বাবর আলীর ২৪ বিঘার ঘের।তার নিজস্ব বাহিনীর মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে জমি দখল, ঘের দখলের রমরমা ব্যবসা পরিচালনা করছেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন। তিনি বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দের সম্মান হানীর চেষ্টা করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ-সব ঘটানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির স্থানীয় এ নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com