শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৭ বার পঠিত

খুলনার পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে পৌর সদরের প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার সাব-ইন্সপেক্টর নূর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন রাজা, যিনি বক্তব্যে প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অফিসার সাকী রেজওয়ানা।

বক্তব্য রাখেন পাইকগাছা চিংড়ি বিপণন সমবায় সমিতির সভাপতি জিন্নাত সানা, আছাদুল ইসলাম, আব্দুল গনি, হৃদয় কুমার দাস, সাবিনা ইয়াসমিন, সুশান্ত ও ইমা খানম।

অনুষ্ঠানে রূপান্তরের ইয়ুথ ফোরামের সদস্য রাকিবুল ইসলাম, কৃষ্ণা চক্রবর্তী, ছন্দা ও সজিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বাজার ও ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশবান্ধব বিকল্প উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং পলিথিনমুক্ত বাজার গড়তে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com