শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা সরকারি কলেজে উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও প্রভাষক শ্যামল দেবনাথকে বিদায়ী সংবর্ধনা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

 

পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শ্যামল কুমার দেবনাথ-কে অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ঈদুল আযহার ছুটি শেষে রোববার (১৫ জুন) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এফ. এম. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।

সঞ্চালনায় ছিলেন প্রভাষক আছাবুর রহমান।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আমান উল্লাহ, মোঃ শহীদুল ইসলাম, জে. এ. এম. আব্দুল হাকিম, প্রভাষক সরদার জামাল উদ্দিন, মোমিন উদ্দিন, স্বপন কান্তি ঘোষ, সাইদুর রহমান ও গ্রন্থাগারিক গাজী মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

> “প্রিয়জনদের বিদায় মানেই এক ধরনের শূন্যতা। তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা ছিলেন শিক্ষাঙ্গনের বাতিঘর।”

উল্লেখ্য, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ২০১২ সালের ১৭ জুলাই পাইকগাছা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি ২০২৩ সালের ২২ অক্টোবর পর্যন্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১১ জুন তিনি সরকারি চাকরি জীবন শেষ করে পিআরএলে (অবসরোত্তর ছুটি) গমন করেন।

অপরদিকে, প্রভাষক শ্যামল কুমার দেবনাথ ১৯৯৯ সালের ১ নভেম্বর শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০২৫ সালের ১৪ জুন পিআরএলে গমন করেন।

বিদায়ী এই দুই শিক্ষকের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বলেন—

“বিদায় শুধু দাপ্তরিক নয়, হৃদয়ের সম্পর্কেরওএক আবেগময় অধ্যায়ের ইতি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com