শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পৃথক পৃথক অভিযানে আইসক্রিম ফ্যাক্টরি ও আম ব্যবসায়ীকে জরিমানা । 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

খুলনা জেলার পাইকগাছার কপিলমুনিতে নোংরা পরিবেশ ও নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে আইচক্রীম তৈরি ও বাজারজাতসহ নানা অনিয়মের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনিক আইচক্রীম ফ্যাক্টরীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি আম ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরের দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, এর ৩৭ ও ৪৪ ধারায় স্থানীয় অনিক আইচক্রীম ফ্যাক্টরীর মালিক তুষার বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিঢালী ইউনিয়নের এক আম ব্যবসায়ীকে অপরিপক্ক হিমসাগর আম বিক্রয়ের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও তিন ক্যারেট আম বিনষ্ট করা সহ ব্যবসায়ীর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা নেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিআইও রাজীব বিশ্বাস, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন, হিরম্ময় মন্ডল সহ আনসার সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com