শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পঠিত

খুলনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জের দক্ষ ও সুপরিকল্পিত নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (রাত) পাইকগাছা উপজেলার একাধিক ইউনিয়নে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা থানার সাহসী ও চৌকস পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—হরিঢালি ইউনিয়নের আপেল উদ্দিন মোড়লের ছেলে শরিফুল মোড়ল,লস্কর ইউনিয়নের জগদীশ মন্ডলের ছেলে উদয় কৃষ্ণ মন্ডল,রাড়ুলী ইউনিয়নের রজব গাজীর ছেলে মুন্না গাজী (২৬),চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মাজন গাজীর ছেলে কালাম গাজী (৬০),একই গ্রামের বাবর আলী গাজীর ছেলে সিরাজুল গাজী (৫৮),মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে মান্নান গাজী (৭১),আব্দুল গাজীর ছেলে আবু মুসা গাজী (৩১),সবুর মালীর ছেলে উজ্জ্বল মালী (৪২),

খালেদ গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৫),লিয়াকাত গাজীর ছেলে ইসমাইল গাজী (৪০),সাজ্জাদ গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৫৩)এবং রাড়ুলী ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে আমিনুর গাজী।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে পরিচালিত অভিযানে মোট ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, গত এক মাসে থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে মোট ১৪৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের ওয়ারেন্ট তামিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com