শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার- ১

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পঠিত

পাইকগাছা থানা পুলিশ অনলাইনে জুয়া ওয়ান এক্স বেট পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের এক এজেন্টকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন অনলাইনে জুয়া পরিচালনা করার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদে শনিবার রাতে পৌর সদরের ১ নং ওয়ার্ডের আছাদুল ইসলামের ছেলে আবির হোসেন(২০) ওয়ান এক্স বেট অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই- ট্রানজেকশন লেনদেন এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর নির্দেশে  উপ পুলিশ পরিদর্শক বাবলা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল তার নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পাইকগাছা থানার সাইবার নিরপত্তা ১০ নং মামলার সন্ধিগ্ধ  আসামি বলে জানিয়েছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক বাবলা।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান  পাইকগাছা থানার ৪ এপ্রিল সাইবার নিরাপত্তা ১০ নং মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে আবিরকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা মোবাইলে অন এক্স বেট খেলার তথ্য পাওয়া যায়। সে মুলত অনলাই জোয়ার মাষ্টার এজেন্ট। সোমবার  সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com