শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় একটি সালিশকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৪

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত

 

খুলনার পাইকগাছায় পূর্বের শত্রুতার জেরে পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ এর পরিবারের উপর হামলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও নারী-পুরুষ সহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন (১) কলেজ পড়ুয়া শিক্ষার্থী জান্নাতুল উম্মে ফেরদৌস (২০), এসএম জালাল উদ্দিন(৪৬), তাহমিনা বেগম (৪২) ও জালাল উদ্দিনের মাতা(৬৮)।
শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ড বান্দিকাটি গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শিক্ষার্থী জান্নাতুল উম্মে ফেরদৌসের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বান্দিকাটি গ্রামে জমি-জমা সংক্রান্ত চাচা সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও ভাইপো আব্দুর রাজ্জাক সরদারের সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক চলছিল, সালিশ শেষে জালাল উদ্দিন বাড়ি ফেরার পথে আব্দুর রাজ্জাক সরদারের সাথে কথাবার্তার একপর্যায়ে তর্ক বিতর্ক হয়।এ সময় আব্দুর রাজ্জাক জালাল উদ্দিনকে ইঙ্গিত করে অকথ্যভাষায় গালিগালাজ করে।ওই সময় জালাল উদ্দিন তার কথার প্রতিবাদ করলে তার উপর আব্দুর রাজ্জাকের জামাতা আরিফুল ইসলাম ও মেয়ে জুলি এবং রাজ্জাকের স্ত্রী ফিরোজা বেগম জালাল উদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা করে। জালাল উদ্দিনের চিৎকারে মেয়ে জান্নাতুল ফেরদৌস ও মাতা তাহমিনা বেগম বাড়ি থেকে বেরিয়ে আসলে তাদের উপরেও হামলা করে। জান্নাতুলের মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে জখম হয়।এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সালিশে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোস্তফা মোড়ল জানান, আমরা স্থানীয় লোকজন মিলে সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম ও আব্দুর রাজ্জাক সরদারের জমি-জমা সংক্রান্ত বিষয়টি মীমাংসার জন্য বসি, মীমাংসার একপর্যায়ে আব্দুর রাজ্জাক সরদার এসএম জালাল উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। জালাল উদ্দিন প্রতিবাদ করলে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজন জালালের পরিবারের উপর হামলা করলে জালাল উদ্দিনের মেয়ে জখম প্রাপ্ত হয় এবং অন্যান্যরা তাদের এলোপাথাড়ি মারপিটে মারাত্মক আঘাত প্রাপ্ত ও ফোলা জখম হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মারপিটের ঘটনায় একই পরিবারের নারী-পুরুষসহ চারজন ভর্তি হয়েছে। চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে জান্নাতুলের মাথায় গুরুতর আঘাত করায় ৪টা সেলাই দেওয়া হয়েছে।

উক্ত বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিষয়টি শুনেছি তবে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com