শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

৪৫তম বিসিএস: শেষ হয়নি প্রশ্নপত্র তৈরি, অক্টোবরে লিখিত পরীক্ষা নিয়ে সংশয়- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ বার পঠিত
চলতি বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। অক্টোবরের প্রথম সপ্তাহে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে এখনো লিখিত পরীক্ষার সময়সূচি জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা শাখার একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে জানান, লিখিত পরীক্ষার প্রশ্ন তৈরির কাজ চলছে। প্রশ্নপত্র পুরোপুরি প্রস্তুত করতে সময় লাগবে। প্রশ্নপত্র তৈরি এবং যাচাই শেষে পরীক্ষার সময়সূচি জানানো হবে। সেক্ষেত্রে অক্টোবরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা নেওয়া কষ্টসাধ্য।

সুনির্দিষ্ট তারিখ জানানোর মতো প্রস্তুতি এখনো পিএসসি সম্পন্ন করতে পারেনি বলেও মনে করেন পিএসসির এ কর্মকর্তা।

তবে সময় মতো পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশাবাদী পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাস। শুক্রবার দুপুরে তিনি জাগো নিউজকে বলেন, প্রশ্নপত্র তৈরি না করে তো পরীক্ষার তারিখ জানানো যাবে না। যেকোনো ত্রুটিতে যদি যথাসময়ে প্রশ্নপত্র তৈরি না হয়, তাহলে তো সেটা খারাপ হবে।

আনন্দ কুমার বিশ্বাস বলেন, প্রশ্নপত্র তৈরির কাজ দ্রুতগতিতে চলছে। আমরা আশা করছি প্রশ্নপত্র যথাসময়ে তৈরি হয়ে যাবে। এরপর দ্রুত আমরা পরীক্ষার তারিখ জানাতে পারবো।

গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ১৭ দিন পর ১৯ মে ফল প্রকাশ করে পিএসসি।

৪৫তম বিসিএসে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।খবর- জাগোনিউজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com