শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

ফুলবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত – ৭১বার্তা

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ি থেকে :
  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

ভগবান শ্রীকৃষ্ণের পতাকা তলে দলে দলে যোগ দিন স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে,০৬ (সেপ্টেম্বর) বুধবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পবিত্র গীতা থেকে পাঠ আহবানী কীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে এগারোটায় ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে এসে পুনরায় মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে প্রসাদ গ্রহণ করেন।

ফুলবাড়ী উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির সভাপতি ও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক সুনীল চন্দ্র রায়, সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায়, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি শিপ্রা রানী রায় , সাধারণ সম্পাদক অলকা রানী রায়, শিমুলবাড়ি ইউনিয়নের পূর্জা উদযাপন কমিটির সভাপতি, সুশীল চন্দ্র রায় সহ-সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের প্রমোদা রঞ্জন বকসী জমিদার বাড়িতে সকাল আটটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন পবিত্র গীতা থেকে পাঠ আহবানী কীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com