শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে হঠাৎ আগুন লেগে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভায়।

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে লিমা খানম বলেন, বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে গাড়িতে পুড়ে গেছে।

কয়েকজন পথচারী জানান, আগারগাঁও সিগনালে বাসটিতে ধোঁয়া দেখে চালক ও তার সহকারী দ্রুত বাস থেকে নেমে পড়েন। চালক ও তার সহকারী ছাড়া বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না।

অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগনাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও শিশুদের নিয়ে স্কুলে যাওয়া লোকজনকে বিপাকে পড়তে হয়। আগুন নেভানোর পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com