শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

ছড়িয়ে পড়েছে ফুলবাড়ীতে গরুর ল‍্যাম্পি স্কিন রোগ- ৭১ বার্তা

মাহবুব হোসেন লিটু, বিশেষ প্রতিবেদক ( কুড়িগ্রাম):
  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৮২ বার পঠিত

ফুলবাড়ীসহ কুড়িগ্রামের সব-কটি  উপজেলায় গরুর লাম্পিস্কিনের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।

প্রায় প্রতিটি বাড়িতে কৃষকের দুই-একটি গরু এই রোগে আক্রান্তের খবর পাওয়া গেছে। রোগের প্রাদুভাব সমগ্র উপজেলায় ছড়িয়ে পড়ায় আক্রান্ত গরু ও মৃতের সংখ‍্যা দিন দিন বেড়ই চলেছে।

ফলে ক‍ৃষক ও খামারিরা তাদের গরু নিয়ে দুচিন্তায় রয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়নের সব এলাকায় এই ছড়িয়ে পড়েছে।

খামারিরা আগে থেকে প্রতিশেধক নেওয়ায় খামারের গরু ও দেশি গরু আক্রান্তের সংখ‍্যা কম। বিদেশী গরু যেমন,শাহীওয়াল, ফিজিয়ান ও বাছুর আক্রান্ত ও মৃতের সংখ‍্যা বেশি।

কৃষকদের সাথে কথাবলে জানাগেছে, এরোগে গরুর প্রথমে প্রচন্ড জ্বর হয়। নাক ও মুখ দিয়ে লালা ঝড়ে। খাওয়া বাদ দিয়ে দুর্বল হয়ে পড়ে। কয়েক দিনের মধ‍্যে সারা গায়ে গুটি উঠে। গুটি ফুলে ক্ষতের সৃষ্টি হয়। চামড়া থেকে লোম উঠে যায়। সঠিক চিকিৎসা না পেলে গরু মারা যায়।

উপজেলার চন্দ্রখানা গ্রামের কৃষক মজিবর রহমানের ৩টি গরুর মধ‍্যে ২টি গরু এই রোগে আক্রান্ত হয়েছে।

ডাক্তারি ও কবিরাজি চিকিৎসার পর গরু সুস্থ হলেও এখনও খুবই দুর্বল। ২টি গরুর চিকিৎসা করতে তার ৪০০০টাকা খরচ হয়েছে। রাবাইতারি গ্রামের হজরত আলী বলেন, এই রোগের চিকিৎসা ব‍্যয়বহুল।

তার ৩টি গরুর মধ‍্যে ২টি গরু অসুস্হ হয়েছে। ডাক্তারি ও কবিরাজি চিকিৎসার পাশাপাশি খাওয়ার স‍্যালাইন ও গ্লুকোচ খাইয়েছেন। বর্তমানে গরু কিছুটা সুস্থ। এতে তার ২০০০০ টাকা খরচ হয়েছে।
চন্দ্রখানা গ্রামের আমিনুল, ছাত্তার, প্রদীপ রায় ও মন্টু রায় চিকিৎসা করার পরেও ল‍্যাম্পি স্কিন রোগে প্রত‍্যকেরই একটি করে গরু মারা গেছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা:মো: মওদুদ হাসান বলেন , রোগাক্রান্ত গরু কেউ উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে আসলে প্রয়োজনীয় চিকিৎসা ওপরামর্শ দেয়া হচ্ছে।

বিভিন্ন কর্মসূচি ও পরমর্শের মাধ‍্যমে কৃষক ও খামারিদের সচেতন করা হচ্ছে। বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনুকুলে। ফলে ল‍্যাম্পি স্কিন রোগ বর্তমানে নিয়ন্ত্রণের ম‍ধ‍্যে রয়েছে।সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com