শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

প্রাক্‌ বড়দিন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) উপলক্ষে পাইকগাছায় প্রাক্‌ বড়দিন উদযাপন ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় কপিলমুনি কাশিমনগর গ্রেস চার্চ প্রাঙ্গণে এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুকুমারের সভাপতিত্বে ও তৃপ্তি সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়াসিউজ্জামান চৌধুরী শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বড়দিন ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই মানবিক চেতনাকে ধারণ করে সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শুভ বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বড়দিন উদযাপনের সময় এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষের বা অন্য কোনো প্রাণীর ক্ষতি হয়। বিশেষ করে বাজি ফোটানোর ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং নির্বাক প্রাণীরা ক্ষতিগ্রস্ত না হয়।” তিনি সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।

এসময় আরও বক্তব্য রাখেন পালক পিটার সরকার, পালক আইজ্যাক বিশ্বাস, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড সুকুমার মন্ডল, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন দাস, রিপন সরকারসহ খ্রিস্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পাইকগাছা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন চার্চের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রাক্‌ বড়দিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com