শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় প্রতিবেশির মারপিটে আহত ময়না’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

পাইকগাছায় প্রতিবেশির মারপিটে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়না রানী সানা(৫৭) মৃত্যু হয়েছে! নিহতের ছেলে রবীন্দ্র নাথ সানা জানান, বুধবার সকাল ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। ময়না রানী উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালীর শিবপদ সানার স্ত্রী।

নিহতের পরিবার বলছেন, গত ১৮ জুন বিকেল ৫ টার দিকে অতিবৃষ্টি হলে মৌখালীস্থ বিলে মাছ ধরতে কারেন্ট জাল পাতা নিয়ে প্রতিবেশি মনোরঞ্জন সানার সাথে ঝগড়া হয়। ছেলে রবীন্দ্র নাথের অভিযোগ ঝগড়ার এক পর্যায়ে মনোরঞ্জন সানা গংদের মারপিটের শিকার হয়ে মা ময়না রানী ও ভাই রাজিব আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য ইতোপুর্বে এ মারপিটের ঘটনায় মনোরঞ্জন সানাসহ অনেকের বিরুদ্ধে থানায় মামলা হলে আসামীরা গা ঢাকা দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com