শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় সাবেক বিএনপি নেতাদের চায়ের আড্ডায় দল পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

খুলনার পাইকগাছা কোর্ট চত্বরে অবস্থিত জনপ্রিয় নুরুজ্জামান টি-স্টলে অনুষ্ঠিত এক চা চক্রে মিলিত হন উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় সাবেক নেতারা। রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ ও প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বিএনপির দীর্ঘ ৩৫ বছরের সাবেক সফল সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট জি. এ. সবুর, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, দুঃসময়ের সংগঠক প্রথিতযশা চিকিৎসক ডা. আব্দুল মজিদ এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, ফ্যাসিস্ট সরকার আমলে ধানের শীষ প্রতীকে পৌরসভার মেয়রপ্রার্থী, খুলনা জেলা বিএনপির বর্তমান সদস্য ও পাইকগাছা আইনজীবী সমিতির ছয়বারের নির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জি. এম. আব্দুস সাত্তার।

আড্ডা হলেও আলোচনার বিষয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল পুনর্গঠন, রাজনৈতিক সাংগঠনিক গতিশীলতা ও বিএনপির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক তুলে ধরেন নানা দিকনির্দেশনামূলক তথ্য ও অভিজ্ঞতা। তৃণমূল থেকে কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত দলের গতিপথ, নেতৃত্বের গঠন, আন্দোলন-সংগ্রামের স্মৃতি এবং বর্তমান প্রেক্ষাপটে করণীয় নিয়ে হয় ফলপ্রসূ আলোচনা।

চায়ের কাপ হাতে ইতিহাস, অভিজ্ঞতা ও ভবিষ্যতের পরিকল্পনায় উজ্জ্বল হয়ে ওঠে এই আড্ডা—যা ছিল শুধু স্মৃতি চারণ নয়, বরং পাইকগাছা বিএনপির জন্য এক গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com