শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় পাঁচদিনব্যাপী ‘অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় পাঁচদিনব্যাপী “অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ক্লাস্টার গ্রুপ মেম্বারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার এবং মেরিন ফিশারিজ অফিসার মো. তরিকুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই কর্মসূচিতে মোট চারটি ক্লাস্টারের অন্তর্গত ২৫ জন shrimp (চিংড়ি) চাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে টেকনিক্যাল ও আধুনিক চাষাবাদ পদ্ধতি, পরিবেশবান্ধব একুয়াকালচার এবং টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে একই স্থানে “গুড একুয়াকালচার প্র্যাকটিস ফর ক্লাস্টার ম্যানেজমেন্ট” বিষয়ক একটি কর্মশালা এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৫ অনুযায়ী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনব্যাপী সমুদ্রে সকল ধরনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সচেতনতামূলক পর্বে উপজেলার মৎস্য ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com