শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৫ বার পঠিত

 

পাইকগাছা উপজেলায় ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের এক গুরুত্ববহ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর আয়োজনে শনিবার সকালে সংস্থাটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি জি. এম. এম. আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী ও ক্লাবের সদস্য সচিব পিন্টু চন্দ্র দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট এফ. এম. এ. রাজ্জাক, অধ্যক্ষ মোঃ আজহার আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ, পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু, প্রীতীশ মন্ডল, রেজাউল করিম, খানজাহান আলী, মোঃ শহীদ গাজী, কনিকা বিশ্বাস এবং লিল্টু রাণী মন্ডল।

সভায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ বাজেটে জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং জেন্ডার-বান্ধব বরাদ্দ বৃদ্ধির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে মনিটরিং করার এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে যৌথভাবে অ্যাডভোকেসি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com