শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় আলোচিত স্বপ্নীল গ্ৰেফতার 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 

পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় অনলাইন জুয়ার হোতা আরাফাত হোসেন স্বপ্নীল (৩৫) আটক হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পুলিশ পৌরসদরস্থ আল-মদিনা হোটেলের নীচ থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পুলিশ বলছে স্বপ্নীলের গ্রামের বাড়ী উপজেলার চাঁদখালীর মৌখালীতে।মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা জানান, এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্নীল অনেক তথ্য দিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলার অনলাইন জুয়ার হোতা আরাফাত হোসেন স্বপ্নীল বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে খুলনা থেকে সড়ক পথে পাইকগাছার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ২ টার দিকে পৌরসভার চারাবটতা নামক স্থানে পৌছালে তার পুর্বপরিচিত স্থানীয় জাহিদুর রহমান সিন্টু নামক এক ব্যক্তি স্বপ্নীলকে রাস্তার উপর দাড় করিয়ে কথা বলতে থাকেন। এ সময় বেশকিছু লোকজন ঘটনাস্থলে জড়ো হলে জটলা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত টের পেয়ে স্বপ্নীল তার আর এক পুর্ব পরিচিত সবুজ নামে এক যুবক’কে সাথে করে মোটরসাইকেলে আল মদিনা হোটেলের নীচে আসেন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। ঘটনা সম্পর্কে স্বপ্নীলের সাথে থাকা সবুজ জানান, মোবাইল মারফত এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে দেখি পরিচিত স্বপ্নীল । তিনি আরোও জানান, খুলনা থেকে রওনার পুর্বে স্বপ্নীলের পুর্বপরিচিত সিন্টুর সাথে মোবাইল কথোপকথন হয়। জানাগেছে, থানা হেফাজতে জিজ্ঞাসাবাদকালে স্বপ্নীল সেন্টু সম্পর্কে তথ্য দিলে পুলিশ নড়েচড়ে বসেছেন।

এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, গত ৪ এপ্রিল থানায় দায়েরকরা ২০২৩(২)/৩০(২)/৩৩ ধারায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় স্বপ্নীল’কে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরোও জানান, এ মামলার তথ্য-উপাত্ত উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com