
পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
কাটিপাড়ায় বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানে ডাঃ আব্দুল মজিদ বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেন ।
শনিবার সন্ধ্যায় কাটিপাড়া সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে যেয়ে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ ভক্তদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন।
ডাঃ আব্দুল মজিদ আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায় বলে কথা নয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিবর্তন ঘটায় । বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই। বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিও কামনা করেন ডাঃ মজিদ । এছাড়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাসহ ধর্মীয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।