শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি – ডাঃ মোঃ আব্দুল মজিদ 

মোঃ খোরশেদ আ, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

 

কাটিপাড়ায় বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানে ডাঃ আব্দুল মজিদ বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেন ।

 

 শনিবার সন্ধ্যায় কাটিপাড়া সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে যেয়ে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ ভক্তদের উদ্দেশ্যে  তিনি এই মন্তব্য করেন।

 

 ডাঃ আব্দুল মজিদ আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায় বলে কথা নয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিবর্তন ঘটায় । বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই। বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিও কামনা করেন ডাঃ মজিদ ।   এছাড়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাসহ ধর্মীয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com