শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

খাগড়াছড়িতে বিজিবির ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই – ৭১বার্তা

মোবারক হোসেন, খাগড়াছড়ি:
  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটককৃত ২ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। ২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৪ টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় ৫ বিজিবি সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ খবর জানিয়েছেন, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।

সূত্র যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিসহ জব্দকৃত টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় টাকা ও আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। উচ্ছৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সম্পাদনা-  মোস্তাফিজার বাবলু। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com