খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটককৃত ২ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। ২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৪ টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় ৫ বিজিবি সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ খবর জানিয়েছেন, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।
সূত্র যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিসহ জব্দকৃত টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় টাকা ও আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। উচ্ছৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।
সম্পাদক মন্ডলী
-------------------
সম্পাদক ও প্রকাশক=মোঃ খোরশেদ আলম
নির্বাহী সম্পাদক = মাহফুজ আলম (রনি)
ব্যবস্থাপনা সম্পাদক = মেরিনা বেগম
বার্তা সম্পাদক = খুরশিদা আলম( খুশবু)
অফিসের ঠিকানা
---------------------
বাতিখালী ,পাইকগাছা পৌরসভা
৭ নং ওয়ার্ড, পোনা মার্কেট
বাড়ি নং = ১৯২ , পাইকগাছা, খুলনা
যোগাযোগ= ০১৯৭০১১৫১২৫ (সম্পাদক ও প্রকাশক)