শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় ইজারা জমি নিয়ে বিরোধ: বসতঘর ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার কলমিবুনিয়া এলাকায় ইজারা নেওয়া জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবদীপ কুমার সরদার (৪৫) নামে এক ব্যক্তি পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলমিবুনিয়া গ্রামের বাসিন্দা নবদীপ কুমার সরদার দীর্ঘদিন ধরে সরকারের ভিপি ইজারা নেওয়া একটি জমি ভোগদখল করে আসছেন। জমিটি মৌজা কলমিবুনিয়া, ভিপি কেস নং ০৬/৭৭–৭৮, পরিমাণ প্রায় ৮০ শতক।

নবদীপ কুমার সরদারের অভিযোগ, একই এলাকার ভুপাল সরদার, মিলন সরদার, তন্ময় সরদার, মোঃ গফফার সরদার, সুভাস সরদার, মিঠুন সরদার, কৌশিক সরদার, লক্ষীরানী বেওয়া, তুলসী রানী, পিয়াংকা রানী ও কালী দাসী সরদারসহ আরও ৮–১০ জন অজ্ঞাত ব্যক্তি তার ইজারা নেওয়া জমি জবরদখলের চেষ্টা করে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে বিবাদীরা দা, শাবল ও লাঠিসোটা নিয়ে দলবদ্ধভাবে তার ইজারা নেওয়া জমিতে প্রবেশ করে বসতঘর ও ঘেরা ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় তারা পুকুরে খেপনা ও টানা জাল দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫–৬ মণ মাছ ধরে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত না থাকায় শুধু নারীরা ছিলেন। বিবাদীদের ভয়ে তারা সামনে যেতে সাহস পাননি। স্থানীয়দের ডাকচিৎকারে লোকজন জড়ো হলে অভিযুক্তরা চলে যাওয়ার আগে খুন-জখমের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের এক সদস্য জানান, এসএ, আরএস ও সিএস খতিয়ানে জমিটি তাদের দাদার নামে এবং পরবর্তীতে বিএস খতিয়ানে তাদের চার কাকার নামে মোট ৯৮ শতক জমি রেকর্ড হয়েছে। তাদের দাবি, প্রতিপক্ষ একটি ডিসিআর কেটে জোরপূর্বক দীর্ঘদিন ধরে জমিটি ভোগ করে আসছে। এ বিষয়ে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং তারা তা দেখাতে পারবেন বলে জানান।

পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল বলেন, “অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com