
খুলনার পাইকগাছা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া যোগদানের পর থেকেই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাঁর দক্ষ ও সাহসী নেতৃত্বে একের পর এক ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হচ্ছে।
থানা সূত্রে জানা যায়, খুলনা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার ও শনিবার রাতে পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—১) জিআর-২০১/১৭ (পাইকগাছা) মামলার আসামি মোঃ মোবারক মোড়ল, পিতা: মোঃ শাহাজান আলী মোল্লা, সাং: বিরাশী।
২) সিআর-১১৮৭/২২ (পাইকগাছা) মামলার আসামি মোহাম্মদ সাহেব আলী সরদার (৫৫), পিতা: মৃত ছাকাত সরদার, সাং: গদাইপুর, থানা: পাইকগাছা।
এ অভিযানে এএসআই (নি:) মোঃ টুটুল রহমান, এএসআই মোঃ রাসেল রানার নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম অংশগ্রহণ করে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, জুয়া ও সব ধরনের অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।