শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর প্রতি ভোটারদের আস্থা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি দিন দিন আস্থা ও সমর্থন জানাচ্ছেন সাধারণ ভোটাররা। বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে অনেকের মধ্যেই প্রার্থী সম্পর্কে কিছুটা দ্বিধা থাকলেও মাঠপর্যায়ের কর্মকাণ্ড সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে।

ভোটাররা জানান, প্রথমে তারা ভেবেছিলেন মনিরুল হাসান বাপ্পী হয়তো এলাকার মানুষ নন এবং খুলনা শহরের বাসিন্দা। কিন্তু প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি যেভাবে পাইকগাছা ও কয়রার গ্রাম-গঞ্জ, হাট-বাজার, পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন, তাতে তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

ভোটারদের ভাষ্যমতে, এস এম মনিরুল হাসান বাপ্পী একজন সাদামাটা, পরিশ্রমী ও কর্মব্যস্ত নেতা। তার আচরণে নেই কোনো অহংকার, অভিমান বা রাগ। তিনি গরিব-দুঃখী মেহনতি মানুষ, বৃদ্ধ-বৃদ্ধা, মা-বোন, শিশু-কিশোর ও যুবকদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।

বিশেষ করে নারী ভোটার ও বয়স্ক মানুষের কাছে তার আন্তরিকতা ব্যাপক সাড়া ফেলেছে। অনেক মা-বোন ও প্রবীণ ভোটার বলেন, “এমন পরিশ্রমী ও সাধারণ মানুষের পাশে থাকা প্রার্থী আগে খুব একটা দেখা যায়নি। তার নিরলস পরিশ্রম আমাদের মুগ্ধ করেছে।”

ভোটাররা আরও বলেন, কথায় আছে—যে জাতি যত বেশি পরিশ্রম করে, তার ভাগ্য তত পরিবর্তন হয়। মনিরুল হাসান বাপ্পীর এই অক্লান্ত পরিশ্রমই প্রমাণ করে তিনি জনগণের জন্য কাজ করতে চান। তাই তার প্রতি বিশ্বাস রেখে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এলাকার অনেক বৃদ্ধ ও মেহনতি মানুষও একই সুরে জানান, প্রার্থীর মাঠে নামা ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাদের নতুন করে আশাবাদী করেছে। সব মিলিয়ে খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি সাধারণ ভোটারদের আগ্রহ ও সমর্থন দিন দিন বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com